রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল

ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল

মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন (৫৮) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না — রাজিউন)। ঢাকাতে বেড়াতে গিয়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে স্টোকে আক্রান্ত হলে সোহারাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মঙ্গলবার জোহরবাদ সরকারী ভূষনস্কুল ইদগাহ মাঠে মরহুমের ১ম জানাজা ও নিজগ্রাম উপজেলার খামারমুন্দিয়া গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।

পরিবার সুত্রে জানা যায়, আগের দিন তিনি ঢাকাতে গিয়ে রাজনৈতিক সহকর্মী বাহারুল ইসলাম কাজলের বাড়িতে ছিলেন। রাত দুইটার পর হঠাৎ করেই তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় দ্রুত তাকে সোহারাওয়ার্দী হাসপাতালে নেবার পর চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। তিনি পারিবারিক জীবনে বিবাহ করেন নাই। মৃত্যুকালে দুই ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানায়, ইসরাইল হোসেন কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গন ছাড়াও ঝিনাইদহ জেলা বিএনপির ত্রান ও পূর্ণবাসন সম্পাদক পদে দ্বায়িত্বে ছিলেন। মানবিক এই নেতার জানাজায় অংশ নেন স্থানীয় এমপি (জামায়াত) আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানার সভাপতি কামাল আড়াদ পান্নু,কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, ডাঃ নুরুল ইসলাম ও ইলিয়াস রহমান মিঠুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তার মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বিএনপি দুই দিনের শোক কর্মসূচী ঘোষনা করেছে।।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা