বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

জেলা পর্যায়ে গুণী শিক্ষক হলেন সৈয়দপুরের ফাতেমা

আশীষ বিশ্বাষ

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

প্রাথমিক বিদ্যালয় স্তরে গুণী শিক্ষক বাছাই-২০২৫ পর্বে নীলফামারী জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন। রবিবার নীলফামারী জেলা পর্যায়ে গুণী শিক্ষক বাছাই-২০২৫ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এতে সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন প্রধান শিক্ষক ক্যাটাগরিতে নীলফামারী জেলা পর্যায়ে গুণী শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন। জেলা পর্যায়ে এই গুণী শিক্ষক আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক বাছাই-২০২৫ কার্যক্রমে অংশ গ্রহন করবেন। গতকাল ১৪ সেপ্টেম্বর নীলফামারী জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত পত্রে ওই তথ্য জানা গেছে।

প্রধান শিক্ষক ফাতেমা পারভীন বিগত ২০০৩ সালে প্রথম চাকরিতে যোগদান করেন। প্রধান শিক্ষক পদে তাঁর প্রথম কর্মস্থল ছিল সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলী নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে তিনি গত ২০০৭ সালে সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে বদলী হয়ে আসেন। আর সেই থেকে তিনি শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে প্রধান শিক্ষক ফাতেমা পারভীন ২০১৫ সালে নীলফামারী জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক লাভ করেন।
এছাড়াও তিনি ২০১৮ সালে সৈয়দপুর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী ফাতেমা পারভীন। বর্তমানে তিনি সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ায় বসবাস করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা