মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর-৩ আসনের এমপি ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হস্তক্ষেপ কামনা শ্রীপুরে মাদকের বিস্তার রোধে জোরালো পদক্ষেপের দাবি সচেতন মহলের রাজনগরে উঠানের ৮ ফুট নিচে গৃহবধূর মরদেহ উদ্ধার মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক টুরিস্ট পুলিশ রাঙ্গামাটি ও বান্দরবান রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমকে জন্মদিনের শুভেচ্ছা কার্পাসডাঙ্গা নিউ এ্যাপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মোবাইল কোর্টে বন্ধের নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কার্যক্রম চলছে:সনোলজিষ্ট না হয়েও আল্ট্রাসনো করার অভিযোগ ক্লিনিক মালিক আক্তারুজামানের বিরুদ্ধে জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ

জুলাই গণহত্যার সাথে জড়িতদের শাস্তি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলার মানুষ ঘরে ফিরে যাবে না। ‎ এডভোকেট মতিউর রহমান আকন্দ।

‎মোঃ সোহানুর রহমান।

‎বৃহস্পতিবার ৪/১২/২৫ইং তারিখে ৮ দলীয় জোটের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে বক্তব্য কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন,
‎জুলাই গণহত্যার সাথে সম্পৃক্ত এবং সুনির্দিষ্ট ভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিচার কার্যকর করতে হবে।
‎ ইতিমধ্যে দু-একটি মামলার রায় হয়েছে কিছু মামলা এখনো বিচারের অপেক্ষায় আছে, অতিঅল্প সময়ের মধ্যে এ মামলা গুলোর বিচার কাজ কার্যকর করা সম্ভব।

‎তিনি আরো বলেন,পৃথিবীর ইতিহাসে মাত্র ৪৬ দিনে কোনো স্বৈরাচারীর পতন হয়েছে এমন নিদর্শন পৃথিবীতে আর কোথাও নেই। ‎আবার পৃথিবীতে এটাও নেই যে গণতান্ত্রিক আন্দোলনে ১৩৭জন শিশু-কিশোর কে হত্যা করা হয়েছে এমন কোনো আন্দোলন পৃথিবীতে নেই। ‎যে দেশের মাটিতে শিশুর রক্ত ঝরেছে কিশোরের রক্ত ঝরেছে সেই দেশে খুনিদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলার মানুষ ঘরে ফিরে যাবে না।
‎‎
‎৫ এ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন বাংলাদেশে সাংবিধানিক শূন্যতা দেখা গেলো।এই পরিস্থিতিতে জনগণের অভিভাবক হিসেবে সকল রাজনৈতিক দলের সম্মতিতে এই সরকার গঠিত হয়েছে।
‎এই সরকার এর বৈধতার জন্য গণভোট হওয়া দরকার যে সংস্কার হয়েছে আমাদের ১৭৬টি প্রস্তাব ছিলো তার মধ্যে আমরা ৮৪ টি তে একমত হয়েছি। ‎এই ৮৪ টি সংস্কারের ক্ষেত্রে জনগণের সমর্থন নেয়া বা গণভোট করা অপরিহার্য।

‎বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, একটি বিশেষ দল শুরু থেকেই সংস্কারের বিরোধিতা ও গণভোট বানচাল করার জন্য একই দিনে গণভোট ও নির্বাচনের কথা বলে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবী মেনে নিয়ে একই দিনে পার্লামেন্ট নির্বাচন ও গণভোট এর আয়োজনের ঘোষণা দিয়েছেন । এজন্য ৮ দলীয় জোট বলেছে যথেষ্ট সময় আছে অনতিবিলম্বে নির্বাচনের আগে গণভোটের আয়োজন করার মাধ্যমে বাংলাদেশকে স্বৈরশাসন এর কবল থেকে মুক্ত করার চিরস্থায়ী সংস্কার বন্ধবস্ত বাস্তবায়ন করতে হবে।

‎ উপস্থিত জনতাকে উদ্যেশ্য করে বলেন, আগামী‎ দিনে ৮ দলীয় জোট সম্মিলিত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ৮ দলের প্রার্থীরা যেখানে থাকবেন আমরা সবাই মিলে সেই প্রার্থীকে বিজয়ী করে আগামী জাতীয় সংসদ আল কোরআনের সংসদ ৮ দলের সংসদে পরিণত করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা