রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

জুবায়েদ হত্যার প্রতিবাদে আমতলীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার: মোঃ নেছার উদ্দিন (বরগুনা)

বরগুনার আমতলীতে জুবায়েদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে আমতলী সরকারি কলেজ গেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে শতাধিক ছাত্রদল নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে “জুবায়েদের হত্যাকারীদের বিচার চাই”, “দোষীদের গ্রেফতার করো”, “ছাত্রদলের নেতা হত্যার বিচার চাই”—এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, “নিরপরাধ জুবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” তারা আরও বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত না হলে সারা জেলায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোহেল ইসলাম হেলাল, সদস্য সচিব মোঃ ইমরান খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ এনামুল হক সোহাগ, সদস্য সচিব জনি গাজী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমন মিয়া, সদস্য সচিব রাহাত প্যাদা প্রমুখ।
বক্তারা আরও বলেন, “জুবায়েদ ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ ও শান্ত স্বভাবের কর্মী ছিলেন। তার হত্যাকাণ্ডে গোটা ছাত্রদল পরিবার শোকাহত ও ক্ষুব্ধ।”
পরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা