শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

জিএমপি পুলিশের তৎপরতায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে ৫৮ জন ফিরে পেলেন হারানো মোবাইল।

সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) তাদের নিয়মিত সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। বুধবার (১১ মার্চ) সকালে জিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে ফোনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। জিএমপি কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার-এর দিকনির্দেশনায় এবং এলআইসি (LIC) শাখার বিশেষ প্রচেষ্টায় এই বিপুল সংখ্যক মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন:
জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস)।
জনাব মোঃ জাহিদ হাসান ভূঞা, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ)।
মোবাইল হস্তান্তরকালে অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবায় সর্বদা সজাগ রয়েছে। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোনগুলো উদ্ধার করেছি। শখের ও প্রয়োজনীয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে মালিকদের মুখে যে হাসি ফুটেছে, সেটিই আমাদের কাজের বড় সার্থকতা।”হারানো ফোন ফিরে পেয়ে উপস্থিত নাগরিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একজন ভুক্তভোগী জানান, “আশা ছেড়ে দিয়েছিলাম যে ফোনটি আর কখনো পাব। কিন্তু পুলিশের পেশাদারিত্ব ও এলআইসি শাখার তৎপরতায় আজ সেটি ফিরে পেলাম।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান ও সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা