রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

জামায়াত ইসলামের উদ্যোগে , চক্রতলা টু মনগৈর এর সড়ক সংস্কার।

মোঃ দিদারুল ইসলাম

দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লা দাউদকান্দি উপজেলার, মারুকা ইউনিয়নের , চক্রতলা থেকে মনগৈর ও মারুকাগামী প্রধান সড়ক বৃষ্টির কারণে দীর্ঘদিন যাবত খানাখন্দে ভরে মানুষ চলাচলে সম্পূর্ণ রূপে অনুপযোগী হয়ে পরে। এই সড়ক দিয়ে দৈনিক ১৫ হাজারেরও অধিক মানুষ চলাচল করে। সড়ক টি যখন মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পরে ঠিক তখন , দাউদকান্দি উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর, যুব বিভাগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন তালুকদার নিজ উদ্যোগে সড়কটি মেরামত করার দায়িত্ব নেন। ১৪ অক্টোবর, মঙ্গলবার সারাদিন লেবারের সাথে থেকে সড়ক টি মেরামত করে মানুষ চলাচলে উপযোগী করে তোলেন। এই সময় মোঃ ইসমাইল হোসেন তালুকদার স্থানীয় সাংবাদিকদের বলেন, কুমিল্লা -১ বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মোঃ মনিরুজ্জামান বাহ্লুল ভাইয়ের নির্দেশনায় আমরা এই মানবিক কাজগুলো করছি , এবং ভবিষ্যতে করে যাবো ইনশাল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সালাউদ্দিন মোল্লা ,মেম্বার পদপ্রার্থী ৩ নং ওয়ার্ড, মোহাইমিনুল ইসলাম, সভাপতি ৪ নং ওয়ার্ড, কাজী জাহিদ হাসান, সভাপতি যুব বিভাগ ৪ নং ওয়ার্ড, আরো উপস্থিত ছিলেন মারুকা ইউনিয়নের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা