রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

জামালপুরে অস্ত্রসহ মেহেরাব নামে এক যুবক গ্রেফতার৷ 

মো:মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর

 

জামালপুরে এয়ারগানসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী, এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ আগষ্ট) সকালে শহরের স্টেশন রোড এলাকার স্থানীয় বাসিন্দা ফজলুল করিম মনিরের বাসায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ।

অভিযানে ফজলুল করিম মনিরের ছেলে মিয়াজী মেহরাবের ঘর থেকে একটি এয়ারগান, দুইটি চাইনিজ কুড়াল, ৬টি ধারালো চাকু, ৪টি ওয়াকিটকি, ১টি তলোয়ার, ২টি দুরবীন, ১টি বুলেটপ্রুফ জ্যাকেটসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় মিয়াজী মেহরাব(২৪) কে গ্রেফতার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধারসহ মেহেরাব নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হবে৷


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা