সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে শিক্ষকদের উদাসিনতায় ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন , এলাকায়জুড়ে ক্ষোভ কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএ বোরহোলে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার আটক মেলান্দহে ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে আটক মা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ প্রশংসার দাবিদার বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন

জাতীয় সমাবেশকে সফল করতে গুইমারা উপজেলা জামায়াতের স্বাগত মিছিল

মাইন উদ্দিন বাবলু:গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি:

আগামী ১৯ জুলাই শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক জাতীয় সমাবেশ সফল করতে গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যেগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫ ঘটিকায় গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হওয়া স্বাগত মিছিলটি গুইমারা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে স্বাগত মিছিলটি শেষ হয়।

এতে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা জামায়াতের আমীর মো: রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও উপজেলা জামায়াতের তথ্য মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক।

পথসভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান।

পথসভায় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী সরকার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ক্যাঙ্গারু ট্রাইবুনাল গঠণ করে জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে জামায়াতের অগ্র যাত্রাকে থামিয়ে দেওয়া যায়নি। বরং জামায়াতে ইসলামী দূর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

এসময় আসন্ন সমাবেশকে সফল করতে এবং ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে সকলের সহযোগীতা কামনা করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজিদুর রহমান, সমাজসেবা সম্পাদক ওমর ফারুক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মইন উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, জামায়াত নেতা আমিনুল ইসলাম, দ্বীন ইসলাম, আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা