বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

জমকালো আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রশাসনের কর্মকর্তা ব্যাক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল।

শুক্রবার (৬ মার্চ) সাতক্ষীরা শহরের লেকভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, হককে গ্রহণ করতে হবে। বাতিল কে পরিহার করতে হবে। পবিত্র রমজান মাসে যিনি বাতিলকে পরিহার করতে পারলো না তার রোজা থাকা আর না থাকার মধ্যে কোন পার্থক্য নেই। সত্যের পক্ষে থাকার আহবান জানান তিনি।
ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা