সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

 

ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৯ জুলাই) সকালে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খুলনা রোড মোড়, নারিকেলতলার মোড় হয়ে জেলা স্টেডিয়াম সংলগ্ন টেনিস গ্রাউন্ডে শেষ হয়ে পুরস্কার বিতরণ করা হয়।

 

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা জামায়াতে আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, শহিদ আসিফ হাসানের ভাই রাকিব হাসান।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, আন্তর্জাতিক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শহীদ ও আহত পরিবারের সদস্য, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা