শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

ছড়াকার সুকুমার রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে টাঙ্গাইলে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

শিশু সাহিত্যিক, ছড়াকার সুকুমার রায়ের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে আবৃত্তি সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন। মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু । মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কমিটির উপদেষ্টা ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ও সংগঠক অধ্যাপক জহুরুল হক বুলবুল এবং বাচিক শিল্পী ও কবি সংগঠক মনিরুল ইসলাম ভূঁইয়া । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম । অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ কবিতা আবৃত্তি করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা