বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নে ভাঙা রাস্তা জনজীবনে চরম দুর্ভোগ

মোঃ সাব্বির হোসেন বাধন চুয়াডাঙ্গা জেলা বিশেষ প্রতিনিধি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা জেলা-এর বেগমপুর ইউনিয়ন-এর রাঙ্গিয়ার পোতা এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের অংশ ভেঙে খালের মধ্যে চলে যাওয়ায় স্থানীয় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার এই ভাঙনের কারণে কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিনই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে কৃষকদের জন্য মাঠ থেকে ফসল পরিবহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে উৎপাদিত ফসল সময়মতো বাজারে নিতে না পারায় আর্থিক ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন নারী-পুরুষ ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা রাস্তা পারাপার করছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকরা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কারকাজ শুরু হলে মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং স্বাভাবিক জীবনযাত্রা পুনরায় ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা