রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় দামুড়হুদা মডেল মসজিদে নারী জামায়াতের কর্মশালা ঘিরে তীব্র বিতর্ক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার মফস্বল সম্পাদক এস. কে. ইয়াসিন–এর শ্রদ্ধেয় দাদী আজ, ১১ জুলাই ২০২৬, শনিবার, দুপুর ২:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় সাত লক্ষ টাকার মালামাল আটক রাজশাহীতে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দম্পতিসহ তিনজনের বিরুদ্ধে ‎দূর্গাপুরে অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায়  অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও কল্যাণে কাজ করে যাচ্ছেন মো. দেলোয়ার হোসেন

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ (সামারি ট্রায়াল) আদালতের মাধ্যমে উভয় আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গোপন সংবাদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (রাত) চুয়াডাঙ্গা সদর থানার এসআই এম. সজীব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সদর থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চুয়াডাঙ্গা সদর থানার কেদারগঞ্জ নতুন বাজার এলাকার মওলা মিয়ার চারতলা ভবনের সামনে পাকা সড়কে অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— চুয়াডাঙ্গা হকপাড়া (তিনখাম্বা) এলাকার মৃত দুখু মিয়ার মেয়ে ও শান্ত মিয়ার স্ত্রী মিম খাতুন (২২) এবং তালতলা এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে সাব্বির হোসেন পল্টন (২৮)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়। পরে সামারি ট্রায়াল আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে মিম খাতুনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে সাব্বির হোসেন পল্টনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত চুয়াডাঙ্গা গড়ে তোলা, মাদক কারবার দমন এবং চোরাচালান প্রতিরোধে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের চিরুনি অভিযান আরও জোরদার করা হবে।

ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হওয়া দুই মাদক কারবারিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হেফাজতে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা