মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

চিকিৎসার নামে ‘প্রতারণা’ ও টেস্ট বাণিজ্য বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা, টেস্ট বাণিজ্য ও ভুল চিকিৎসা প্রদানের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ৩টায় রাজশাহী বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব অভিযোগ তুলে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও আইনশৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান এ দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এতে সকল সরকারি দফতরের উচ্চপদস্থত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উন্মুক্ত আলোচনা পর্বে রাজশাহী প্রেসক্লাব সভাপতি ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান বলেন, রাজশাহীতে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতরণা করা হচ্ছে। ভুল ট্রিটমেন্টও দেওয়া হচ্ছে অনেককে। এছাড়া ঢালাওভাবে চলছে টেস্ট বাণিজ্য। এতে প্রতারিত হচ্ছেন রোগীরা। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।

পরিবেশ প্রসঙ্গে ভাষাসৈনিকপুত্র সাইদুর রহমান বলেন, শহরের পুকুরগুলো ভরাট করা হচ্ছে, আর গ্রামগঞ্জে কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। এটা বন্ধই করা যাচ্ছে না, বন্ধ করা সম্ভবও নয়। সেজন্য পুকুর খনন ও ভরাটের ব্যাপারে মোটা অংকের ফি নির্ধারণ করে দেওয়া প্রয়োজন। এতে সরকারের রাজস্ব আয় হবে।

শিক্ষা প্রসঙ্গে সিনিয়র এ সাংবাদিক বলেন, নগরীতে কোচিংয়ের নামে ব্যবসা চলছে। একবারে কোর্স ফি নিয়ে নিচ্ছে, এরপর অনেকেই আর ঠিকভাবে কোর্স কমপ্লিট করছে না। এভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে কোচিং সেন্টারগুলো। সেজন্য মাসিক সিস্টেমে ফি নির্ধারণ করা দরকার। এতে শিক্ষার্থীরা কেউ প্রতারিত হবে না। কোচিং সেন্টারগুলোর ব্যপারে কড়া নজরদারি প্রয়োজন।

এ সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি। বলেন, নগরীতে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। ওয়ারেন্ট তামিল করা হচ্ছে। গত মাসে আরএমপির বোয়ালিয়া থানার ওসি ১৮৯টি ওয়ারেন্ট তামিল করেছেন। এটা অব্যাহত রাখতে হবে।

সভার সভাপতি রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এসব ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ও সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের কথা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা