বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার

চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

মোঃ ইমরান হোসেন,স্টাফ রিপোর্টার:

সামান্য বৃষ্টিতেই লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ‘আফজাল রোড’ এলাকাটি এখন পানির নিচে। গত কয়েকদিনের হালকা ও মাঝারি বর্ষণেই সড়কজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। দীর্ঘস্থায়ী এই সমস্যার কারণে চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী এবং যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

​স্থানীয় সূত্রে জানা যায়, একটু জোরালো বৃষ্টি হলেই এই সড়কের বিভিন্ন অংশে প্রায় হাঁটুসমান পানি জমে যায়। এতে করে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক (টমটম) এবং রিকশাসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন প্রায়ই বিকল হয়ে পড়ছে। ফলে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বাধ্য হয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নোংরা ও পচা পানি মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে। এতে চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।

​আফজাল রোডের দুই পাশের স্থানীয় ব্যবসায়ীরা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, জলাবদ্ধতার কারণে ক্রেতারা দোকানে আসতে পারছেন না। অনেক সময় ড্রেনের উপচে পড়া নোংরা পানি দোকানের ভেতরেও ঢুকে পড়ে। ফলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের লোকসান গুণতে হচ্ছে তাদের।

​এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, চন্দ্রগঞ্জের অন্যতম প্রধান এই সড়কটির ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার না করায় এবং ময়লা-আবর্জনা জমে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে আছে। এছাড়া রাস্তার সংস্কার কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো সড়কটি যেন ছোটখাটো খালে পরিণত হয়।

​প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। চন্দ্রগঞ্জ এলাকার এই যানজট ও জলাবদ্ধতার স্থায়ী নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা