শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‎মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসায় ফল প্রকাশ, মেধাবীদের সম্মাননা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

চতলা বাজারের প্রবীণ ব্যবসায়ী পরিমল দাস আর নেই

মোঃ জিয়াউদ্দিন, জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)

ভোলা জেলার লালমোহন উপজেলার ৩নং ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারের প্রবীণ হিন্দু ব্যবসায়ী পরিমল দাস আর নেই। তিনি মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ১০টা ১৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চতলা বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিমল দাস দীর্ঘদিন ধরে চতলা বাজারে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসায়িক জীবনের পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত সদালাপী ও মানবিক একজন মানুষ। মানুষের প্রতি তাঁর আন্তরিক ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার মানসিকতা সকলের কাছে তাঁকে প্রিয় করে তুলেছিল।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, পরিমল দাস ছিলেন একজন শান্ত-স্বভাবের, পরোপকারী ও সম্মানিত ব্যক্তি। তাঁর মৃত্যুতে চতলা বাজার একজন অভিজ্ঞ ও সজ্জন ব্যবসায়ীকে হারালো।

পরিমল দাসের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা