শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয়নগরের পাহাড়পুর-চানপুরে লটকনের বাম্পার ফলন, হাসি ফুটেছে চাষিদের মুখে উত্তাল সাগর ও টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে টানা তিন দিন ধরে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দরের সংরক্ষিত এলাকার বেশ কয়েকটি ইয়ার্ড পানিতে তলিয়ে যাওয়ায় কন্টেইনারে থাকা আমদানি পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদার দাবিতে শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রবেশপথে টিনের ব্যারিকেড দিয়ে মালামমাল পরিবহন বন্ধ করে দেওয়ার অভিযোগে রমজান আলী বলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। সংযোগ সড়ক না থাকায় সাতক্ষীরায় প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু জনদুর্ভোগের কারণ চট্টগ্রামের সীতাকুণ্ডে মাগরিবের নামাজ আদায়ের সময় এক পরিবারের সদস্যদের জিম্মি করে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। বাধা দিতে গেলে তাহেরা বেগম (বৃদ্ধা) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতের যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাতক্ষীরায় পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে টানা ভারী বর্ষণে স্থবির জনজীবন

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদার দাবিতে শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রবেশপথে টিনের ব্যারিকেড দিয়ে মালামমাল পরিবহন বন্ধ করে দেওয়ার অভিযোগে রমজান আলী বলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।

আনোয়ার ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম প্রতিনিধ

ব্যবসায়ীদের অভিযোগ, গত প্রায় ১৮ দিন ধরে ব্যারিকেডের কারণে অন্তত পাঁচটি শিপ ব্রেকিং ইয়ার্ডে ট্রাক চলাচল বন্ধ থাকায় লোহাসহ বিভিন্ন মালামালের ক্রয়-বিক্রয় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অভিযুক্তের গ্রেফতারে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরলেও তার সহযোগীদের নিয়ে এখনো আতঙ্ক বিরাজ করছে।

শিপ ব্রেকিং খাতের উদ্যোক্তারা জানান, ফৌজদারহাট থেকে কুমিরা উপকূল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় গড়ে ওঠা এ শিল্পে একসময় প্রায় ১৬৫টি ইয়ার্ড চালু ছিল। বর্তমানে বিভিন্ন কারণে মাত্র ২৫টির মতো ইয়ার্ড কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে চাঁদাবাজি নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে।

বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক আলহাজ সামছুল আলম অভিযোগ করেন, তার ইয়ার্ডের প্রবেশপথে টিনের বেড়া দিয়ে ট্রাক চলাচল বন্ধ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় রাজনৈতিক নেতা, শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত ও মৌখিক অভিযোগ দেওয়া হলেও দীর্ঘদিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও জানান, চলতি বছরের ফেব্রুয়ারি ও জুন মাসে একাধিকবার একইভাবে রাস্তা অবরোধ করা হয়। স্থানীয়দের উদ্যোগে ব্যারিকেড সরানো হলেও ২১ জুন আবারও রাস্তার ওপর টিনের ব্যারিকেড দেওয়া হয়, ফলে বারাকা ও সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক সিরাজুদ্দৌলা সওদাগর দাবি করেন, অভিযুক্ত রমজান আলী বলি আগে একটি শিপ ইয়ার্ডে নিরাপত্তাক


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা