মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে এক মাদ্রাসাশিক্ষার্থীকে গুলি করে খুনের

বিশেষ প্রতিনিধ এসএম জসিম অভিযোগের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, নগরীর কোতোয়ালী থানার এই মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে সাবেক এমপি ফজলে করিমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। শুনানিতে ফজলে করিম চৌধুরীকে ভার্চুয়ালি হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন গেল বছরের ৫ আগস্টে দুপুর ২টার দিকে নগরীর লালদীঘির পাড় এলাকায় ২১ বছর বয়সী শিক্ষার্থী নিজাম উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।

ওই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ৩৫ জনকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরো দেড়শ জনকে আসামি করা হয় মামলায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা