শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

চট্টগ্রাম নগরের ফরেস্ট গেট এলাকায় হেঁটে যাওয়ার সময় মো. আজাদ (২৫) নামের এক যুবককে পেছন থেকে গুলি করে হত্যা করা

এস এম জসিম বিশেষ প্রতিনিধি:

হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে আহত অবস্থায় আজাদকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছে হাসপাতাল পুলিশ। চিকিৎসকরা জানান, তার শরীরের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ফরেস্ট গেট এলাকায় রাস্তার পাশে হাঁটার সময় অজ্ঞাত ব্যক্তি পেছন থেকে তাকে গুলি করে। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। কী কারণে গুলি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত আজাদের বাড়ি হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকায় বলে জানা গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা