শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে ।

বিশেষ প্রতিনিধি এস এম জসিম

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা সার্ফারি পার্ক সংলগ্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাব্বির হোসেন সাগর (২২)। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুরের বামনা ছড়ার আকন্দ পাড়ার জোবাইদুর রহমানের পুত্র।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারমূখী ঈগলু আইসক্রিমের দ্রুতগতির কাভার্ডভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী ওই যুবক। নিহত মোটরসাইকেল আরোহী সাগরের এক ভাই রামু ক্যান্টনমেন্টে কর্মরত আছেন।

দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা