সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার চকরিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, গ্রেফতার ২ রাজশাহী রেঞ্জ পুলিশে সুশাসনের নতুন দিগন্ত: ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সততা ও মানবিক নেতৃত্বে মুগ্ধ জনপদ টেকনাফ সীমান্তে বিজিবির দুই অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে রংমিস্ত্রি তোয়েব আলী বি,দ্যুৎ স্প’র্শে মৃ’ত্যু। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে পরিচালক পদে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমানের জয় বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, র‍্যাব-১৫ এর অভিযান সংগ্রামী নেত্রী নাদিয়া পাঠান পাপনের মনোনয়ন প্রত্যাশা

চকরিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, গ্রেফতার ২

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি স্ক্যাভেটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। রবিবার (১৯ এপ্রিল) কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশক্রমে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিংগা এলাকার মাতামুহুরী নদী পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে আটক করা হয়। অভিযানকালে একটি স্ক্যাভেটর, একটি বেলচা, একটি কোদাল, ১৫ লিটার ডিজেল এবং একটি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় এফআইআর নং-২৬, জিআর নং-১৪৭ মূলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। চকরিয়া থানা পুলিশ জানায়, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন, কৃষিজমির ক্ষতি, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ওসি মনির হোসেন স্থানীয়দের অবৈধ বালু উত্তোলন সংক্রান্ত তথ্য নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা