বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

চকরিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ১০ আসামি গ্রেফতার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধচক্রের মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান-এর সার্বিক নির্দেশনায় এবং চকরিয়া থানা-র অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন-এর তদারকিতে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকী-এর নেতৃত্বে এসআই ফরিদ হোসেন, এসআই শফিকুল ইসলাম রাজা, এসআই সুজন বিকাশ চাকমা, এএসআই শাহাজালাল মিয়া এবং সঙ্গীয় ফোর্স ২৩ এপ্রিল ২০২৬ তারিখে থানার বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর মামলার ৬ জন এবং বিভিন্ন অপরাধচক্রে জড়িত আরও ৪ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরোয়ানা তামিল ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা