বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড

ফরহাদ, সিনিয়র স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন কর্তৃক গত কয়েকদিনে পরিচালিত পৃথক মোবাইল কোর্ট অভিযানে মাদক সংশ্লিষ্ট অপরাধে তাদের এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. মোঃ আল আমিন (ধলাপাড়া ইউনিয়ন) – ৪ মাসের কারাদণ্ড
২. রোকন মিয়া (ধলাপাড়া ইউনিয়ন) – ৪ মাসের কারাদণ্ড
৩. মোঃ ইব্রাহিম (দিঘলকান্দি ইউনিয়ন) – ৪ মাসের কারাদণ্ড
৪. মোঃ জুলফিকার (দেউলাবাড়ী ইউনিয়ন) – ৬ মাসের কারাদণ্ড
৫. আব্দুল্লাহ আল মামুন (আনেহলা ইউনিয়ন) – ৬ মাসের কারাদণ্ড
৬. মোঃ আবির তালুকদার (লোকেরপাড়া ইউনিয়ন) – ৪ মাসের কারাদণ্ড
৭. মোঃ মুনছুর রহমান (ধলাপাড়া ইউনিয়ন) – ৪ মাসের কারাদণ্ড
৮. মোঃ মনির (ধলাপাড়া ইউনিয়ন) – ২ মাসের কারাদণ্ড
৯. শ্রী বলরাম (ধলাপাড়া ইউনিয়ন) – ২ মাসের কারাদণ্ড
১০. মোঃ সাদ্দাম (লোকেরপাড়া ইউনিয়ন) – ৫ মাসের কারাদণ্ড
১১. মোঃ শাহাদত হোসেন (লোকেরপাড়া ইউনিয়ন) – ১ মাসের কারাদণ্ড।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের অপব্যবহার ও অবৈধ ব্যবসা রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।