বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা-এ সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে স্থানীয় পর্যায়ে প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের নিয়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার (১৬জুন)বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জাকির মুন্সী,, এসময় আরো উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ওয়াসিম আকরাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামাণিক,
পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান,

প্রজেক্ট অফিসার খ্রীস্টিনা বেসরা,এ্যডাইজার এডুকেশন অ্যান্ড চাইল্ড প্রটেকশন মোঃ শাহ আলম, টেকনিক্যাল অফিসার এ্যডভোকেসি মোঃ আনোয়ার হোসেন,সি,ডি,ও, শ্যামল চন্দ্র রায়,সি,ডি,ও জোহরা খাতুন,
সভাটি হেকস/ইপার বাংলাদেশের সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের কার্যক্রম, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সরকারি সেবাপ্রাপ্তির সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।
বক্তারা বলেন, হেকস /ইপার একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করছে এবং ডাসকো ফাউন্ডেশন স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধরনের অ্যাডভোকেসি সভা জনগণ ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।