রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

গোপালপুরে নগদা শিমলা বণিক সমিতির সভাপতি আসাদ ও সম্পাদক শফিকুল

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

উৎসবমূখর পরিবেশে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার নগদা শিমলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। নগদা শিমলা ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আজাহার আলী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

প্রতিদ্বন্দি না থাকায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাফর ইকবাল আসাদ খান। ৭২ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম শফিক।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. বাবুল মিয়া। তিনি পেয়েছেন ৭০ ভোট।

এই নির্বাচনে ১৭টি পদের ১৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদের জন্য ভোটাভুটি হয়। ১৪৪ জন ভোটারের মধ্যে একজন মৃত থাকায় ১৪৩ জন ভোট প্রদান করেন। বৈধ ভোট গননা হয় ১৪২টি। পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন আয়নাল মাষ্টার, শাহাদাত মাষ্টার, মোজাফফর মাষ্টার।

এর আগে সহ সভাপতি পদে আরফান আলী, সাংগঠনিক সম্পাদক পদে হোসেন আলী, কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক পদে সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে আবুল কালাম নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা