বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

গোপালগঞ্জে বর্বরোচিত হামলার প্রতিবাদে কোনাবাড়ীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জের বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজীপুরের কোনাবাড়ীতে ছাত্র, শ্রমিক জনতার উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর কোনাবাড়ী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় কর্মসূচিতে অংশ গ্রহণকারীরা ইনকিলাব ইনকিলাব- জিন্দাবাদ জিন্দাবাদ এবং মুজিববাদ মুজিববাদ- মূর্দাবাদ মূর্দাবাদ স্লোগান দিতে থাকে।এসময় বক্তারা গোপালগঞ্জের কর্মসূচিতে বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ,নিন্দা ও এই ঘটনার দায়ী
ব্যক্তি তথা আওয়ামীলীগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ‌ এর অঙ্গ সংগঠনের সাথে জড়িত অন্যান্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই অবস্থান‌ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান অবস্থানকারীরা।এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম শাওন, গাজীপুর জেলা জামায়াতের সদস্য মাইদুল ইসলাম নাহিদ, অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার যুগ্ম সদস্য সচিব তন্ময় দেবনাথ, গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা কলেজের মুখ্য সংগঠক তামিম আকন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা চেতনা দল গাজীপুর মহানগরের সহ-সভাপতি মোঃ সিফাত হোসেনসহ‌ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা