বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জে এনসিপির উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে জেলা জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

এসময় ফ্যাসিস্ট হাসিনার বিচার, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার, গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই, আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাই নাই, ধর্ষকদের ঠাই নাই ইত্যাদি স্লোগানে রাজপথ মুখরিত হয়।

এর আগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাও আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. হাবিবুর রহমান, এড. শহিদুল ইসলাম মুকুুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটার অধ্যাপক আব্দুল গাফফার, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, শহর জামাতের নায়েবে আমীর মো. ফখরুল হাসান লাভলু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্বারা জুলাই যোদ্ধা এনসিপির নেতাকর্মীদেরব বর্বরোচিত হামলা চালানো হয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। খুনি হাসিনা ও তার ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের অংশ নয়। যে সেখানে সমাবেশ করা যাবেনা। এই সময় বক্তারা হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। তা না হলে উদ্ভুত পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে বলে হুশিয়ারী দেন।

এছাড়া আগামী ১৯ জুলাই জামায়াতের সমাবেশ সফল করার আহবান জানান জামায়াতনেতারা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খোরশেদ আলম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা