সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ সম্পর্ক ফাউন্ডেশনকে রাজশাহী জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সাংবাদিকের ওপর বোমা হামলা-অভয়নগর থানা পুলিশের নীরবতা..পুলিশ কি তবে সন্ত্রাসীদের রক্ষাকবচ? হাটহাজারীতে মোবাইল চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত আটঘরিয়ায় কর্মকর্তাদের সাথে এমপি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সালিশ বৈঠক শেষে সন্ত্রাসী হামলা: বিএনপি নেতা আবুল বাশার বাদশা নিহত, আহত ১ চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেফতার

গোদাগাড়ীতে লিজ নেওয়া খাস পুকুর জোরপূর্বক ভরাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নেওয়া একটি খাস পুকুর জোরপূর্বক ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এবং পুকুরের লিজগ্রহীতারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ অনুযায়ী, উপজেলার ৭ নম্বর দেওপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাজাবাড়ি হাট ডিগ্রি কলেজের উত্তর-পূর্ব পাশে অবস্থিত বিজয়নগর মৌজার (জে.এল. নং-৩৬৫, দাগ নং-১৪১০) ০.২৮ একর আয়তনের খাস পুকুরটি সরকারের কাছ থেকে ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ থেকে ৩০ চৈত্র ১৪৩৫ বঙ্গাব্দ পর্যন্ত বৈধভাবে লিজ নিয়েছেন মো. বকুল ও মো. হোসেন।
লিজগ্রহীতাদের অভিযোগ, স্থানীয় চার ব্যক্তি, মো. আসলাম, মো.রক্সি, মো. নুহুন নবী ও মো. সাইরুল ইসলাম নিজেদের স্বার্থে পুকুরটি ভরাট করছেন। তাদের দাবি, অভিযুক্তদের পুকুরসংলগ্ন কিছু প্লট রয়েছে। সেখানে যাতায়াতের রাস্তা না থাকায় প্লট বিক্রি বা বসতবাড়ি নির্মাণে সমস্যা হচ্ছে। এ কারণে তারা খাস পুকুরটি ভরাট করে রাস্তা তৈরির চেষ্টা করছেন।
মো. বকুল ও মো. হোসেন বলেন, আমরা সরকারের কাছ থেকে বৈধভাবে পুকুরটি লিজ নিয়েছি। বারবার নিষেধ করার পরও তারা ভরাটের কাজ বন্ধ করেনি। পুকুরটি ভরাট হয়ে গেলে আমাদের আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হবে। একই সঙ্গে এটি পরিবেশের জন্যও ক্ষতিকর হবে।
তারা আরও জানান, বিষয়টি জানাতে গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে তাদের অভিযোগ।
স্থানীয় বাসিন্দারা খাস পুকুর সংরক্ষণে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। লিজগ্রহীতারাও জানান, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা