বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন,

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাণিজ্যিক কেন্দ্র গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা হিসেবে ঘোষণার দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে শৈলকূপা উপজেলার ৬টি ইউনিয়নের কয়েক শতাধিক মানুষ ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং অর্থনৈতিক দিক থেকে গাড়াগঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। ঝিনাইদহ ও শৈলকূপার মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ব্যবসা-বাণিজ্য ও নানা প্রয়োজনে সমবেত হন। সর্বসাধারণের প্রশাসনিক সুযোগ-সুবিধা ও নাগরিক সেবা আরও সহজতর করতে গাড়াগঞ্জকে দ্রুত নতুন উপজেলা এবং পৌরসভা হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণ অংশ নিয়ে অবিলম্বে এই দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা