রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

গাজীপুরের শ্রীপুরে মাইলস্টোনের হতাহতদের দোয়া মাহফিলে যাওয়ার পথে দুর্ঘটনায় বাবার মৃত্যু, দুই মেয়ে আহত

আলমগীর হোসেন সাগর

স্টাফ রিপোর্টার :

 

গাজীপুরের শ্রীপুরে মাইলস্টোনে হতাহত শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে যাওয়ার পথে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মাসুদ রানা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্কুলপড়ুয়া দুই মেয়ে আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, মাসুদ রানা তাঁর দুই মেয়ে মাহিমা ও তনিমাকে নিয়ে মোটরসাইকেলে মাওনা চৌরাস্তার ন্যাশনাল মেরিট একাডেমিতে যাচ্ছিলেন। সেখানে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহত ব্যক্তিদের জন্য দোয়া মাহফিল হওয়ার কথা। নয়নপুর বাজার এলাকায় যাওয়ামাত্র দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাসুদ রানা দুই মেয়েসহমোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে মাসুদ রানা প্রাণ হারান। গুরুতর আহত হয় দুই মেয়ে মাহিমা ও তনিমা। আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক

ন্যাশনাল মেরিট একাডেমির পরিচালক মো. সাহাবউদ্দিন ফরাজী বলেন, স্কুলের দুই শিক্ষার্থী বাবার সঙ্গে দোয়া মাহফিল অনুষ্ঠানে আসছিল। পথে দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়েছে। দুজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী বলেন, কাভার্ড ভ্যানচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককে। এ বিষয়ে নিহত ব্যক্তির স্বজনদের পক্ষে লিখিত অভিযোগ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা