শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
‎মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসায় ফল প্রকাশ, মেধাবীদের সম্মাননা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

গাজীপুরে ট্রাক চাপায় বাবা নিহত। গুরুতর আহত ছেলে।

কাজিম উদ্দিন ভূঁইয়া ( গাজীপুর) শ্রীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় কবির হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তাঁর ছেলে আদিব হাসান (১২)। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ধনুয়া গ্রামের জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কবির উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে। তিনি একজন তবলাবাদক ছিলেন। গুরুতর আহত ছেলে আবিদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

কবির হোসেনের প্রতিবেশী মো. মেজবা উদ্দিন জানান, রাত সাড়ে ১১টার দিকে কবির জৈনা বাজারে ওষুধের দোকান থেকে ছেলে আবিদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে এলে বিপরীত দিক হতে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কবির হোসেন ঘটনাস্থলে প্রাণ হারান। আশপাশের লোকজন গুরুতর আহত ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা