রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

গলাচিপায় শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় তুরস্ক স্কুলের শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ ও প্রেরণামূলক বক্তব্য প্রদান করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে তিনি তুরস্ক স্কুলে শিক্ষার্থীদের হাতে আইডি কার্ড তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সমাজসেবামূলক কাজে অংশ নিতে হবে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী করে, শরীর ও মনকে সতেজ রাখে, আর সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে সৃজনশীল করে তোলে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করাই লক্ষ্য হওয়া উচিত নয়; বরং তাদের সৎ, দায়িত্বশীল ও নৈতিকভাবে দৃঢ় নাগরিক হিসেবে গড়ে ওঠার মানসিকতা থাকতে হবে। একটি সুন্দর বাংলাদেশ গঠনে তোমাদের ভূমিকা অপরিসীম।”

জেলা প্রশাসক জানান, প্রশাসনের পক্ষ থেকে গলাচিপা উপজেলার স্কুল ও কলেজ পর্যায়ে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, দলগত চেতনা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। এজন্য স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হবে।”

শিক্ষকদের উদ্দেশেও জেলা প্রশাসক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকবেন না; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষকরা সমাজের পথপ্রদর্শক, তাই তাদের মাধ্যমে একটি আদর্শ প্রজন্ম গড়ে ওঠে।”

আইডি কার্ড বিতরণ শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি স্বপ্ন দেখার আহ্বান জানান। অনুষ্ঠানস্থলে উপস্থিত শিক্ষক ও অভিভাবকেরা জেলা প্রশাসকের বক্তব্যে অনুপ্রাণিত হন এবং বলেন, “তার মতো প্রশাসক তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে বড় ভূমিকা রাখতে পারেন।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা