বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সততা ও আদর্শের প্রতীক ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’: নেতৃত্বে কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড়

গলাচিপায় মা ইলিশ রক্ষায় বিএনপি ও প্রশাসনের যৌথ উদ্যোগে মানববন্ধন

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ মাছ ধরা বন্ধে ব্যাপক সচেতনতামূলক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া শ্লুইজ বাজারে স্থানীয় জেলেসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও পানপট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এবং আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, মৎস্যজীবী দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। সভাপতিত্ব করেন গলাচিপা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন মিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন খলিফা।

সমাবেশে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বিদেশে ইলিশ রপ্তানির মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে অনেক লাভবান হচ্ছে। অবরোধকালীন সময় জুড়ে বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের অভিযানে সহযোগিতা করছেন, এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “অবরোধ শেষ হতে আর মাত্র ১২ দিন বাকি। এই সময়ের মধ্যে কেউ নদী বা সাগরে মাছ ধরতে নামলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রধান অতিথি মো. সিদ্দিকুর রহমান বলেন, “প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অন্যায়। কদিন পরেই আমরা নিজেরাই এর সুফল পাবো। গলাচিপা-দশমিনা সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী হাসান মামুনের নির্দেশে আমরা ইতোমধ্যে ১২টি ইউনিয়নে ৪৮টি পাহারাদার টিম গঠন করেছি। এই টিমগুলো দিনরাত কাজ করছে যাতে কোনো অসাধু ব্যক্তি সরকারের নির্দেশ অমান্য করে ইলিশ ধরতে না পারে। প্রশাসনের পাশাপাশি বিএনপিও এই উদ্যোগে সম্পূর্ণ সহযোগিতা করবে।”
সমাবেশ শেষে “মা ইলিশ বাঁচাও, দেশ বাঁচাও”—এমন স্লোগানে শ্লুইজ বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে।

স্থানীয় জেলেরা জানান, সচেতনতার এই উদ্যোগে তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতেও মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।