মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

গলাচিপায় মহিলা সমিতির সদস্যের দায়ের করা নারী নির্যাতন মামলায় এনজিও কর্মী আটক

খন্দকার জলিল, পটুয়াখালী জেলা ব্যুরো প্রধান

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলার আসামি এনজিও কর্মী অবশেষে পুলিশি অভিযানে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

জানা যায়, গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নামের একটি এনজিওর মাঠ কর্মী মো. এমদাদুল হক (৪৫) সমিতির এক নারী সদস্য মোসা. তাহমিনা বেগম (৪৫)-কে প্রকাশ্যে শারীরিকভাবে নির্যাতন করেন।

ঘটনার পর ভুক্তভোগী বিচার না পেয়ে অবশেষে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৪ অক্টোবর একটি মামলা দায়ের করেন।

অভিযোগে জানা যায়, গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে এসডিএফ-এর “জেলে পরিবার উন্নয়ন প্রকল্প” সমিতির সভায় এমদাদ সদস্যদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রতিবাদ করলে তাহমিনা বেগমকে চড়-থাপ্পড় মারেন। পরে ভুক্তভোগী ও সদস্যরা এসডিএফ গলাচিপা অফিসে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে, মামলার খবর জানার পর থেকে এমদাদ হোসেন পলাতক ছিলেন। অবশেষে শনিবার বিকেলে গলাচিপা থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মো. কামাল হোসেনের নেতৃত্বে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, “মহিলা সদস্যের দায়ের করা নারী নির্যাতন মামলার আসামিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

ভুক্তভোগী তাহমিনা বেগম বলেন, “আমি অবশেষে কিছুটা স্বস্তি পেয়েছি। আমি চাই, আমার নির্যাতনের সঠিক বিচার হোক এবং যাতে আর কোনো নারী এভাবে নির্যাতনের শিকার না হয়।”

স্থানীয় সচেতন মহল পুলিশের দ্রুত অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা