বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

গলাচিপায় বিনামূল্যের চাল বিতরনে টাকা আদায়, সেনাবাহিনীর হস্তক্ষেপে দুইজন গ্রেফতার

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে দুস্থ ও সুবিধাবঞ্চিত মহিলাদের মাঝে সরকার প্রদত্ত বিনামূল্যের চাল বিতরণের সময় প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন মোল্লা (৫০) ও তার সহযোগী ইছাহক মোল্লা (৪০) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, (১৪ জুলাই) সোমবার দুপুরে চিকনিকান্দি ইউনিয়নের গরীব মহিলাদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বরাদ্দকৃত ছয় মাসের চাল একত্রে ১৮০ কেজি করে বিতরণ করা হয়।

তবে প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন মোল্লা, পিতা লুৎফর মোল্লা এবং তার ঘনিষ্ঠ সহযোগী ইছাহক মোল্লা, পিতা রব মোল্লা প্রত্যেক মহিলা থেকে চাল বিতরণের নামে ৩০০ টাকা করে আদায় করেন।

পরবর্তীতে ভুক্তভোগীরা জানতে পারেন, চাল গ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো টাকা নেওয়ার কথা নয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা টাকা ফেরতের দাবি জানালে বিতরণস্থলে হট্টগোল শুরু হয়। ঘটনাটি নিয়ন্ত্রণের বাইরে গেলে ঘটনাস্থলে উপস্থিত প্রশাসক মো. মোহেবুল্লাহ সেনাবাহিনীর সহযোগিতা চান। পরে সেনাবাহিনী উপস্থিত হয়ে ঘটনা তদন্ত করে সত্যতা নিশ্চিত করে নাসির উদ্দিন ও ইছাহক মোল্লাকে তাৎক্ষণিকভাবে আটক করে গলাচিপা থানায় সোপর্দ করেন।

এ ঘটনায় প্রশাসক মো. মোহেবুল্লাহ বাদী হয়ে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ আসামীদের (১৫ জুলাই) মঙ্গলবার আদালতে পাঠিয়েছে।

ঘটনাটির বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং আরও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা