মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

গলাচিপায় বর্ণিল আয়োজনে দুর্গাপূজার মন্ডপে উপচে পড়া ভিড়

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় বর্ণিল আয়োজনে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন। সনাতন বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গা গজে আগমন করেছেন এবং দশমীতে দোলায় করে বিদায় নেবেন।

গতকাল মহাসপ্তমী পূজার মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। সকালে পূজার্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে। গলাচিপার প্রতিটি পূজা মণ্ডপেই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ—সকল বয়সের মানুষ দেবীর আরাধনায় মেতে উঠেছেন।

আজ শুরু হয়েছে মহা অষ্টমী পূজা। ভক্তদের সাথে কথা বলে জানা যায়, তারা দেবী দুর্গার কাছে দুষ্টের দমন, সুষ্টের পালন, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেছেন।

পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার-ভিডিপি সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, “উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে।”

গলাচিপা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৮ থেকে ২০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই সাজসজ্জায় ভিন্নতা লক্ষ্য করা গেছে। কোথাও লাইটিং, কোথাও আবার ঐতিহ্যবাহী আলপনা ও রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। উৎসবমুখর পরিবেশে ভক্ত ও দর্শনার্থীরা পরিবার-পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন।
আগামী বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে এ বছরের দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।