বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

গলাচিপায় এনজিও কর্মীর বিরুদ্ধে নারী সদস্যের নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামে সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নামের একটি এনজিওর মাঠ কর্মীর বিরুদ্ধে এক নারী সদস্যকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিচার না পেয়ে অবশেষে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে এসডিএফ “জেলে পরিবার উন্নয়ন প্রকল্প” নামে ১২০ সদস্যবিশিষ্ট একটি সমিতি গঠন করে। সমিতির সভাপতি মো. রুহুল আমিন প্যাদা এবং সদস্যদের কাছ থেকে নিয়মিত কিস্তি সংগ্রহের দায়িত্বে ছিলেন এনজিওটির মাঠ কর্মী এমদাদ হোসেন।

ভুক্তভোগী মোসা. তাহমিনা বেগম (৪৫) স্বামী মো. রত্তন গাজী জানান—গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে সমিতির নিয়মিত সভায় উপস্থিত হয়ে মাঠ কর্মী এমদাদ সদস্যদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও পাশ বই ছুড়ে মারেন। এ সময় প্রতিবাদ করলে এমদাদ প্রকাশ্যে তাহমিনাকে চড়-থাপ্পড় মারেন। ঘটনার পর উপস্থিত সদস্যরা প্রতিবাদ জানালে অভিযুক্ত স্থান ত্যাগ করেন।
পরবর্তীতে সদস্যরা বিষয়টি এসডিএফ গলাচিপা অফিসে লিখিতভাবে অভিযোগ করলে অফিস ম্যানেজার এম. এ. সায়েম বিচার দেওয়ার আশ্বাস দেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

তাহমিনা আরও জানান, ঘটনার পর স্বামী রত্তন গাজী ক্ষুব্ধ হয়ে তাকে মারধর ও তালাকের হুমকি দেন, ফলে সংসার ভাঙনের মুখে পড়েছেন তিনি।শেষ পর্যন্ত ন্যায়বিচারের আশায় গলাচিপা উপজেলা প্রেসক্লাবে এসে ঘটনার বিচার দাবি করেন।

অভিযুক্ত মাঠ কর্মী এমদাদ হোসেন অভিযোগ অস্বীকার করে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অফিস ম্যানেজার এম. এ. সায়েম বলেন, “আমি বিষয়টি জানি, দ্রুত মীমাংসার চেষ্টা করছি।”

ভুক্তভোগী তাহমিনা বেগম বলেন, “আমি বিচার চাই। যদি বিচার না পাই, তাহলে নারী নির্যাতন আইনে মামলা করব।” পরবর্তীতে তিনি পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৪ অক্টোবর একটি মামলা দায়ের করেন।

তবে অভিযোগ রয়েছে—মামলার পরও আসামি এমদাদ হোসেন নির্ভয়ে গলাচিপা অফিসে কাজ করছেন এবং শহরে ঘুরে বেড়াচ্ছেন। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, মামলা হওয়ার পরও আসামী না হওয়া কি বিচার ব্যবস্থার প্রতি অবহেলা নয়? ভুক্তভোগী তাহমিনা বেগম বলেন, “আমি এখন কোথায় গেলে বিচার পাব?”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা