রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী:

​পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাতে গলাচিপা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পূর্ব গোলখালী গ্রামের আমির হোসেন ফকিরের ছেলে মো: শাহরুল ফকির এবং গোলখালী ৬ নং ওয়ার্ডের মোঃ মোখলেসুর রহমান মোল্লার ছেলে মোঃ মহিবুল্লাহ মোল্লা।

​গলাচিপা থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি শাহরুল ফকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা ও ৩টি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। অন্যদিকে, অপর আসামি মহিবুল্লাহ মোল্লার বিরুদ্ধে ৫টি মামলা ও ১টি ওয়ারেন্ট রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে পুলিশ জানায়।

​এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ আহমেদ বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই কুখ্যাত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা