রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন শিবগঞ্জে প্রশাসককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ পুকুর খনন করছেন ইউপি সদস্য। আব্দুল আজিজ সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনে দুলাভাই বাহিনীর সঙ্গে কোষ্টগার্ডের বন্দুক যুদ্ধে নিহত-১ আটক-২ সরাইলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে ঠিকাদারের লাইসেন্সে চেয়ারম্যান-মেম্বারদের কাজ পরিচালনার অভিযোগ, অনিয়মে বন্ধ ড্রেন নির্মাণকাজ আটঘরিয়ার কয়ড়াবাড়ি রত্নাই নদীতে ডুবে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু গলাচিপায় ৩ দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ এর উদ্বোধন টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ চন্দ্রগঞ্জে যুব জামায়াতের মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

গলাচিপা সদর ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার হওয়ায় প্রশাসনিক দায়িত্বে জাফর রানা

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সদর ইউনিয়ন সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন টুটু বিভিন্ন অভিযোগে চলতি বছরের ২৩ জুন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন।

তার গ্রেফতারের ফলে চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করা হয় এবং ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এই পরিস্থিতিতে ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে জেলা প্রশাসকের নির্দেশনায় গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানাকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

তিনি (১৫ জুলাই) মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে গলাচিপা সদর ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে চেয়ারম্যানের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের সময় পরিষদের সংরক্ষিত নারী সদস্য, সাধারণ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ইউনিয়নবাসীর উপস্থিতি লক্ষ করা যায়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মো. জাফর রানা বলেন, আমি চেষ্টা করবো ইউনিয়নবাসীর স্বার্থ রক্ষায় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে নিয়ে ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখা হবে।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দরা বলেন, একজন অভিজ্ঞ সরকারি কর্মকর্তার দায়িত্ব গ্রহণে ইউনিয়নের সাধারণ জনগণের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটুর বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলমান রয়েছে, যার পরিপ্রেক্ষিতেই তার গ্রেফতার এবং দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এ ঘটনায় ইউনিয়নে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে প্রশাসনিক দৃঢ়তা ও আইনের শাসনের প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা