সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

গলাচিপা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড গুরুতর অসুস্থ

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং গলাচিপা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

গতকাল গভীর রাত আনুমানিক ২টার সময় তিনি তার নিজ বাসভবনে অসুস্থবোধ করলে পরিবার ও স্বজনরা দ্রুত তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তার হঠাৎ অসুস্থতায় সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, সাংবাদিক সমাজ ও এলাকার মানুষদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গলাচিপা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে তার আশু সুস্থতা কামনা করা হয়েছে।

মুশফিকুর রহমান রিচার্ড একজন দক্ষ সাংবাদিক, শিক্ষানুরাগী ও সচেতন সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে গলাচিপা অঞ্চলে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা