শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

গলাচিপা থেকে সমাবেশের উদ্দেশ্যে জামায়াতের নেতাকর্মীদের ঢাকা রওয়ানা

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

আগামীকাল ঢাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৭ দফা দাবির সমর্থনে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে গলাচিপা উপজেলা থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক উৎসবমুখর পরিবেশে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে যাত্রা শুরু করেছে।

আজ শুক্রবার বিকেলে মিছিল সহকারে নেতাকর্মীদের গলাচিপা লঞ্চঘাটে জমায়েত হতে দেখা যায়। জাতীয় পতাকা, ব্যানার ও দলীয় পতাকা হাতে নিয়ে তারা লঞ্চে ওঠেন।মিছিলে নেতৃত্ব দেয় গলাচিপা উপজেলা জামায়াতের নেতা অধ্যাপক মো. শাহ আলম মিয়া। চারদিক থেকে দলীয় স্লোগানে মুখরিত হয়ে উঠে লঞ্চঘাট এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর আহ্বানে দলের বিভিন্ন ইউনিটের সদস্যরা সমাবেশে যোগ দতে নিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। লঞ্চে থাকা একাধিক কর্মী জানান, এই ৭ দফা শুধু জামায়াতের নয়, দেশের জনগণের দাবি। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে আমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় যাচ্ছি।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীকাল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবির পক্ষে মহাসমাবেশের আয়োজন করেছে, যেখানে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনী সংস্কারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে।

এদিকে গলাচিপা থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রা শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।

গলাচিপা থেকে রওনা দেওয়া এই লঞ্চযাত্রা যেন শুধুই একটি সমাবেশে অংশগ্রহণ নয়, বরং এক রকম গণজাগরণে পরিণত হয়েছে বলে অনেকেই মত প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা