মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

খালিয়াজুরীতে ছাত্র দলের নতুন কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে, পলিন সভাপতি ও হৃদয় সম্পাদক।

মো: জাকির হোসেন , খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের নতুন পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

জানা যায়, গত ৫ জুলাই নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে মো. মাজহারুল ইসলাম পলিন তালুকদারকে সভাপতি এবং ইয়াসির আরাফাত হৃদয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো. শফিউল আলম জসীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. উজ্জ্বল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ স্বাধীন বলেন, “পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন একটি ভালো সিদ্ধান্ত হয়েছে। তারা দীর্ঘদিন ধরে দলের জন্য পরিশ্রম করেছে। আশা করি তাদের নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু বলেন, “নতুন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। আশা করি তারা দল ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা