শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী,

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় মনপুরায় উপজেলা যুবদলের আনন্দ মিছিল

মোঃ নূরনবী হাওলাদার, সিনিয়র রিপোর্টার:

মনপুরা বাংলাদেশ ক্রাইম সংবাদ ভোলার মনপুরা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় মনপুরা উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যুবদলের দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামালউদ্দিন, সদস্য সচিব মোঃ হাফেজ আব্দুর রহিমসহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠনে পরিণত হবে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা। তিনি বলেন, “ভোলা-৪ আসনের গণমানুষের নেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে চরফ্যাশন-মনপুরার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। মনপুরার দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে, ইনশাআল্লাহ। পাশাপাশি হাজিরহাট থেকে মনপুরা লঞ্চঘাট পর্যন্ত প্রধান সড়কের উন্নয়নসহ এলাকার বিভিন্ন জনদাবি বাস্তবায়নে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।” তিনি আরও বলেন, “আমরা একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী সংগঠন গড়ে তুলতে চাই, যা জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করবে।” সমাবেশ শেষে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা