শনিবার, ০২ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক

শেখ রিবণ রায়হান

স্টাফ রিপোর্টার

রাজধানীর কূর্মিটোলা ক্যাম্প এলাকায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের খাবার পানির সংকট দূরীকরণের লক্ষ্যে একটি বিশুদ্ধ পানির কল উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (আজ) বাদ জুমা কূর্মিটোলা ক্যাম্প এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই পানির কলের উদ্বোধন করেন।

এ সময় আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। স্থানীয় মানুষের সেই কষ্ট লাঘবের জন্য এই বিশুদ্ধ পানির কল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে বিএনপি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিশুদ্ধ পানির কল স্থাপনের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই দূর হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা