রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

কিশোরগঞ্জের খুদে ফুটবলার জিসানের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়কে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। তাদের খেলাধুলা ও পড়াশোনার যাবতীয় দায়িত্ব সরকার বহন করবে।

সোমবার বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার প্রতিভাবান খুদে ফুটবলার শফিকুল ইসলাম জিসানের গ্রামের বাড়িতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি জিসানের হাতে ফুটবল জার্সি, বুটসহ খেলার সামগ্রী এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান হস্তান্তর করেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য জিসান, সোহান, রিয়াদ কিংবা দাবাড়ু মুনতাহাদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের আমরা একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। ইনশাল্লাহ, বিএনপি সরকার গঠন করলে এই খেলোয়াড়দের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার সব দায়িত্ব রাষ্ট্র বহন করবে। আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় খেলাধুলাকে দল-মত নির্বিশেষে ছড়িয়ে দিতে কাজ করছে। সরকারে না থেকেও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন ও তরুণ প্রতিভা অন্বেষণে কাজ করছে দলটি।

ফুটবলপ্রেমী জিসানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রসঙ্গ টেনে আমিনুল হক জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে জিসান ও তার অসহায় পরিবারকে সহায়তার দায়িত্ব নিয়েছেন।
তারেক রহমান শুধু জিসান নয়, জিসানের পরিবারকেও মাসিক ভিত্তিতে সহযোগিতা করবেন। তিনি দেশের প্রতিটি প্রতিভাবান ক্রীড়াবিদের পাশে আছেন এবং থাকবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত থেকে জিসানের পরিবারকে অভিনন্দন জানান।

নিজের স্বপ্নের কথা জানিয়ে জিসান বলেন, একদিন আমি বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই এবং দেশের মুখ উজ্জ্বল করতে চাই।

আমিনুল হক আশা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় গেলে “নতুন কুড়ি স্পোর্টস” কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ চালু করা হবে এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা