বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

কিশোরগঞ্জে মৌন মিছিল ও দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি শহীদদের স্মরণে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার

মোঃআশরাফুল ইসলাম রাজু

জেলা ব্যুরো প্রধান,নীলফামারীঃ

জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সৈয়দপুর রাজনৈতিক জেলার কিশোরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে মৌন মিছিল ও দোয়া মাহফিল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায়, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় থেকে মৌন মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নিরবতা পালন করেন।

পরে কিশোরগঞ্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের সফলতার জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ আজ আমাদের নতুন প্রেরণা।”

সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন, “আমরা বিশ্বাস করি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণ আমাদের পাশে রয়েছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নতুন বাংলাদেশ পথ চলবো ইনশাআল্লাহ”।

 

যুবদল সভাপতি মাহমুদুল হক টিপু বলেন, “এই মৌন মিছিল কেবল শহীদদের প্রতি শ্রদ্ধা নয়— এটি হচ্ছে আমাদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন,

যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান,

কৃষক দলের সভাপতি তৌহিদ, সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মোরশেদ,

জিয়া সাইবার ফোর্সের সভাপতি খোকনুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মধু মিয়া

এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা জানান, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। তারা আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে এবং দেশে একটি গণতান্ত্রিক, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা