সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

কিশোরগঞ্জে নতুন নেতৃত্বে প্রাণচাঞ্চল্যতা ফিরে পেয়েছে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ

মোঃআশরাফুল ইসলাম রাজু

জেলা ব্যুরো প্রধান,নীলফামারীঃ
নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বাদশা আলমগীর দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফিরে এসেছে আস্থা ও উদ্দীপনা।উপজেলার অন্যতম প্রাচীনও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষক নেতা ও শ্রদ্ধাভাজন শিক্ষাবিদ বাদশা আলমগীর।

আজ ২১ জুলাই ২০২৫ খ্রিঃ, সোমবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদশা আলমগীর একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধাবোধ ও শিক্ষাগুরুর সম্মান বজায় রেখে এগিয়ে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে অভিভাবকগণ শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে শিক্ষক-অভিভাবক মেলবন্ধনের উপর জোর দেন।

শিক্ষার্থী তামান্নার মা বলেন, “আমার মেয়ে এখন নিয়মিত স্কুলে যেতে আগ্রহী। স্যার যেভাবে উদ্বুদ্ধ করছেন, তাতে ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী।”
অপর একজন অভিভাবক পল্লি চিকিৎসক যোগেশ চন্দ্র বলেন, “বর্তমান অধ্যক্ষ মহোদয় শুধু একজন শিক্ষক নন, তিনি একজন দিকনির্দেশকও। আমরা তার উপর আস্থা রাখতে পারি।”

দশম শ্রেণির শিক্ষার্থী সোহান বলেন, “স্যার খুব আন্তরিকভাবে আমাদের সঙ্গে কথা বলেন। তার ভাষণ শুনে আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি।”
আরেকজন শিক্ষার্থী রিমি বলে, “আগে স্কুলে এসে তেমন ভালো লাগতো না। এখন মনে হয় আবার নতুন করে শুরু করছি।”

সহকারী শিক্ষক জামিল হোসেন বলেন, “নতুন নেতৃত্বে আমরা শিক্ষকরাও নতুন উদ্যমে কাজ শুরু করেছি। স্যারের দিকনির্দেশনা আমাদের পথ দেখাচ্ছে।”

সি‌নিয়র সহকা‌রি শিক্ষক জিয়াউর রহমান বলেন,”নৈতিকতা মানুষকে মানুষ করে তোলে। একজন শিক্ষার্থীর জ্ঞান যতই হোক, যদি তার মাঝে নৈতিক মূল্যবোধ না থাকে, তবে তা সমাজের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াতে পারে।নতুন আঙ্গিকে পথা চলা এই বিদ্যালয়ে আমরা সকলেই নৈতিকতা অধ্যায়নে সর্বদাই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ”।
আরেকজন সিনিয়র শিক্ষক অহিদুজ্জামান বলেন, “প্রতিষ্ঠানের পরিবেশ এখন অনেক প্রাণবন্ত। এতে শিক্ষার্থীদের ফলাফলেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছি।”

এই উদ্দীপনার ধারা অব্যাহত থাকলে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ অচিরেই নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সবাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা