মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

কিশোরগঞ্জ উপজেলা কে মডেল উপজেলা হিসেবে গড়তে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিতম সাহার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ নেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের শক্তি ও সহযোগিতায় কিশোরগঞ্জ উপজেলাকে সামাজিক-আর্থিক এবং গ্রীন-ক্লিন উপজেলা হিসেবে বিশ্বে পরিচিত করাতে হবে।” তিনি সাংবাদিকদের প্রশাসনের ইতিবাচক কাজ তুলে ধরার পাশাপাশি নেতিবাচক দিকগুলো গঠনমূলক সমালোচনার আহ্বান জানান। একইসাথে সামাজিক অন্যায়, অবিচার, বাল্যবিবাহ, মাদক ও অবক্ষয়মুক্ত উপজেলা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় মতামত প্রদান করেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কাস্তে, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, সহ-সভাপতি শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক সিএসএম তপন, রিপোর্টাস ক্লাব আহ্বায়ক আহসানুল হক চন্দন, সদস্য সচিব শামসুজ্জামান সুমন, দৈনিক নওরোজ প্রতিনিধি লাতিফুল আজম ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি বিপিএম জয় প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন এসআই কাজী রিপন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মাফি মহিউদ্দিনসহ অন্যান্য সংবাদকর্মীরা।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সাংবাদিকদের হাতে বর্ষাকালীন শুভেচ্ছা হিসেবে একটি করে ছাতা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।