মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ
সহপাঠির সাথে পড়ালেখা নিয়ে প্রতিদ্বন্দীতা| এর মধ্যে রানী নামের সহপাঠি অসুস্থ হয়ে পড়লে রটে যায় সিনিয়া তাকে কালো জাদু করেছে | এই অজুহাতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে | এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে |
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম জানান , একটা মেয়ে অসুস্থ সেখানে আরেকটা মেয়ের দোষ কোথায় ? আসলে শিক্ষকদের উদাসিনতায় এমন ঘটনা ঘটেছে|
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক বলেন , আধুনিকযুগে ছেলেমেয়েরা কি শিখছে ? এ ঘটনায় একদিকে যেমন ভুক্তভোগী শিক্ষার্থীর সম্মানহানি হলো অন্যদিকে সিনিয়া নামের মেয়েটার লেখাপড়া সংকটে পড়লো |
এ ব্যাপারে কালুখালি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন , এ ব্যাপারে আমরা (শিক্ষকরা) কিছুই জানিনা| ক্লাস শুরুর আগেই ছাত্র- ছাত্রীরা এ কাজ করেছে |
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন , বিষয়টি খতিয়ে দেখার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার বলেছি| তারপর বিষয়টি দেখবো |
আধুনিকযুগে শিক্ষার্থীদের কালোজাদু নিয়ে মাবন্ধনের নেপথ্যে অন্য ঘটনা থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল| তারা এ ঘটনার সঠিক তদন্তের জোর দাবি জানিয়েছেন|