রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর; আহত ৩ চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? বিএনপিকে শক্তিশালী করতে হবে’— ফরিদগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকীর সভায় হারুনুর রশিদ ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইদহে এনসিপির মানববন্ধন, দুই নেতার মুক্তির দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও ঐক্যের আহ্বান গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার। কোরবানির পশুর চামড়ার বাজারে ধস: রাস্তা ও নদীর পাশে ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া সাতক্ষীরায় ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাস্তবে কতটা কার্যকর?

কালীগঞ্জে মাদক কারবারী ও ওয়ারেন্টের আসামীসহ আটক ১২

মো: রাজু খান সিনিয়র রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারী ও ওয়ারেন্টের আসামীসহ ১২ জন আসামীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কালীগঞ্জ থানার এসআই (নি:) মো. ইনসান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, দক্ষিণবাগ এলাকার আ: আজিজের পুত্র মাদক ব্যবসায়ী মো. ইসমাইল শেখ (২৫) ও বক্তারপুর ইউনিয়নের দক্ষিণ খৈকড়া এলাকার ফজলুর রহমানের পুত্র মেরাজ আকন্দকে (২৬) আটক করে, তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় পলাতক আসামী দক্ষিণবাগ এলাকার ফালু মিয়ার পুত্র মো. মনিরকেও আটক করা হয়। আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৩৬(১) সারনির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যাহার এফ আই আর নং ৬, জি আর নং ১৪৩, তারিখ ৫ই মে ২০২৬ইং। অপরদিকে এসআই (নি:) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী উত্তরপাড়া এলাকার ওয়াহিদ প্রধানের বাড়ির পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে, রয়েন পশ্চিমপাড়া এলাকার সুলতান উদ্দিনের পুত্র মো. ফাহমিদ শেখকে (২৩) আটক করে দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় পলাতক আসামী ছাতিয়ানী এলাকার বিল্লাল শেখের পুত্র শাহাদাত হোসেন রবিনকেও আটক করা হয়। আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৩৬(১) সারনির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যাহার এফ আই আর নং ৫, জি আর নং ১৪২, তারিখ ৪ই মে ২০২৬ইং। এ সম্পর্কে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার কয়েকটি ইউনিয়নে অভিযান পরিচালনা করে, মাদক কারবারী ও পলাতক আসামীসহ ১২ জনকে আটক করেছেন। আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা